দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

আগের সংবাদ

হানি ট্র্যাপে ফেলে অপহরণ, নারীসহ ৪জন গ্রেপ্তার!

পরের সংবাদ

আশুলিয়ায় জাকের পার্টির নির্বাচনী জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত

হাসান ভুঁইয়া

প্রকাশিত :৭:০৯ অপরাহ্ণ, ০৪/১০/২৫

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদীর নির্দেশক্রমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আশুলিয়ার শিমুলিয়ায় জনসভা ও র‌্যালি করেছে জাকের পার্টির মূলদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।

শনিবার (০৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেংগুরি এলাকার কোনাপাড়া টেংগুরি দারুল উলূম আলিম মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। পরে তারা একটি র‌্যালি বের করে স্থানীয় কয়েকটি সড়ক ঘুরে সভাস্থলে এসে শেষ করেন।

জাকের পার্টির মৎসজীবি ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন দেওয়ানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা জেলা উত্তর জাকের পার্টির সভাপতি মোঃ শামসুউদ্দিন মোল্লা।

ঢাকা জেলা উত্তর জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় এ জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কাউছার আহমেদ চাঁদপুরী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির মুক্তিযুদ্ধ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ ও ঢাকা জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আবদুস সালাম, মুক্তিযোদ্ধা ফ্রন্টের যুগ্ম-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সরকার ও ঢাকা জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি জাবের বিন মাহমুদ রাজু। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, ছাত্রফ্রন্টের কাওছার সরদার সহ জাকের পার্টির জেলা, থানা, ইউনিয়নসহ স্থানীয় নেতাকর্মী এবং জাকেরবৃন্দরা।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাদের বক্তব্যে ব্লক চেইন পদ্ধতি নির্বাচনের গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

জনসভা ও র‌্যালি শেষে তারা মিলাদ মাহফিল এবং দোয়ার মাধ্যমে এ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।