এক সপ্তাহে সৌদিতে গ্রেপ্তার ২১ হাজার, দেশে পাঠানো হয়েছে ১১৬৮৭ জন

আগের সংবাদ

ফরিদপুরে উপজেলা অফিস-থানায় হামলা, ভাঙচুর-আগুন

পরের সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৯:৫৫ অপরাহ্ণ, ১৪/০৯/২৫

ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চলে গত দুইদিনের টানা ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে নীলফামারীর ডালিয়াস্থ তিস্তা নদীর পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৬টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার (৫২.১৫) দশমিক ৬ সেন্টিমিটার (৫২.০৯) নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল ও পানি বৃদ্ধি অব্যাহত ছিল। তবে যেকোন সময় তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

তিনি বলেন, ‘তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইচগেট খুলে রেখে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ সকাল থেকে নজরদারি করছে। বর্তমানে তিস্তা অববাহিকায় সতর্কাবস্থা জারি করা হয়েছে।’

অপরদিকে ভারতের সীমান্ত তিস্তা নদীর মেখলিগঞ্জ পয়েন্টে তিস্তার পানি বিকাল ৪টায় বিপৎসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। যা বাংলাদেশের দিকে ধেয়ে আসছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের সূত্র মতে, গত ৪৮ ঘন্টায় তিস্তায় ৩৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়াস্থ তিস্তা ব্যারাজ পয়েন্টে ১২ ঘন্টায় ১৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। সূত্র মতে, আগামী ২৪ ঘণ্টা তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকবে, তাই তিস্তা অববাহিকায় যে কোন সময় বিপৎসীমা অতিক্রম করে সাধারণ বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তিস্তা নদীর অববাহিকায় নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট- এই পাঁচ জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে বলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা, সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল ইসলাম শোভন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়।

এদিকে হঠাৎ করে তিস্তা নদী ফুঁসে উঠায় তিস্তাপাড়ের নিম্নাঞ্চল ও চরবেষ্টিত গ্রামে বসবাসকৃত কৃষক পরিবারের মাঝে চিন্তার ভাঁজ পড়েছে। চলতি বছরে তিন দফায় তিস্তার বন্যায় এ সকল পরিবারের বোনা আমনধানের ক্ষেত ক্ষতিগ্রস্থ হয়। পানি নেমে যাওয়ার পর তারা পুনরায় সেখানে আমন চারা রোপণ করেছে।
হঠাৎ করে পুনরায় তিস্তায় বন্যা হানা দিলে কৃষক পরিবারগুলো পথে বসবে বলে মন্তব্য করেছেন তিস্তাপাড়ের টেপাখড়িবাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন। তিনি বলেন, গত দিন দফা বন্যায় আমার ইউনিয়ন এলাকায় ২০ হেক্টর আমন ক্ষেত ‘সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়।

এই বিভাগের সর্বশেষ