কুড়িগ্রামের উলিপুরে বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে পাঁচ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছক্কু মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম ছক্কু মিয়া হাতিয়া ইউনিয়নের অনন্তপুর কলাতিপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল শিশুটি। এ সময় প্রতিবেশি ছক্কু মিয়া তাকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে যায়। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ছক্কু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। রাতেই শিশুটির মা বাদী হয়ে উলিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।