৪০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা

আগের সংবাদ

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে এসিআই মটরস

পরের সংবাদ

দেশে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে: সতর্ক করলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৮:৩১ অপরাহ্ণ, ০৪/০৮/২৫

দেশে অস্থিরতা তৈরি করার একটি ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র যাতে সঠিকভাবে প্রতিষ্ঠিত না হয় সে কারণে এই ষড়যন্ত্র। বিএনপি, যুবদল, ছাত্রদল যতদিন টিকে থাকবে ততদিন গণতন্ত্রকে ধ্বংস করার কোনো শক্তি বাংলাদেশে দাঁড়াতে পারবে না।

সোমবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যুবদল আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন: আমার না বলা কথা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাকৃবিতে ৫৯ শিক্ষকসহ ১৫৪ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদানবাকৃবিতে ৫৯ শিক্ষকসহ ১৫৪ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান
তিনি বলেন, দেশ নিয়ে একটা ষড়যন্ত্র, একটা চক্রান্ত চলছে। বিশেষ একটি মহল দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। যেকোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে।

তিনি আরও বলেন, তারেক রহমান আমাদের যে পথ দেখাচ্ছেন, অর্থনীতি ও রাজনীতি সম্পর্কে তিনি দেশের সামনে যে স্বপ্ন তুলে ধরছেন তা শুনে আমার মার্টিন লুথার কিংয়ের সেই ঐতিহাসিক কথা ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ মনে হয়। তারেক রহমান হ্যাজ অ্যা ড্রিম। সেই ড্রিম নিয়েই আমরা সামনে এগিয়ে যাবো এবং জয় করব।

গণঅভ্যুত্থানকারীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে চাইগণঅভ্যুত্থানকারীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে চাই
যখনই দেশ ধ্বংসপ্রাপ্ত হয়, অর্থনীতি ধ্বংস হয়ে যায় তখনই বিএনপির ওপর দায়িত্ব এসে পড়ে সেটিকে পুনর্গঠন করার উল্লেখ করে তিনি বলেন, এটাকে কাকতালীয় বলবো নাকি ভবিতব্য বলব জানি না। প্রতিটি সময়ে তাই ঘটেছে। আজ আবার হয়তো বা বিএনপিকেই সেই দায়িত্ব নিতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে সমাবেশে অন্তত ২৪ জন যুবনেতা বক্তব্য দেন। সমাবেশ মঞ্চে ৭৮ জন শহিদের পরিবার উপস্থিত ছিলেন। তাদের হাতে নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ যুব দলের শীর্ষ নেতারা।