সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপ

আগের সংবাদ

চাঁদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

পরের সংবাদ

১৩ দল ও এক জোটের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৭:২৩ অপরাহ্ণ, ২৬/০৭/২৫

তৃতীয় দফায় দেশের ১৩টি রাজনৈতিক দল এবং একটি জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

শনিবার বিকাল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক বসেছেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন- ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, বৈঠকে রয়েছেন জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, নেজামে ইসলাম পার্টির আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের ইউসুফ আশরাফ, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জাসদের মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব সাখাওয়াত হোসাইন রাজি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাসদ- মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা এবং জমিয়তে উলামায়ে ইসলামের মন্জুরুল ইসলাম আফেন্দী।