শুক্রবার (১৮ জুলাই) ভোররাতে ১নং মনপুরা ইউনিয়ন ও উত্তর সাকুচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আমানত উল্লাহ আলমগীর, উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এনামুল হক, একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ দালাল ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. রুবেল।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর জানান, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অপারেশন ডেভিল হান্টের আওতায় তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাদের পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, ২০২৩ সালের ২৩ মার্চ অনুষ্ঠিত মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি পুলিশের কাজে বাঁধা ও হয়রানির অভিযোগে দায়ের হয়েছিল।