নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া:
আশুলিয়ায় আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬ টার দিকে জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির উদ্যোগে আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসী কিংডমের সামনে সাধারণ সম্পাদক লায়ন মোঃ ইমাম হোসেনের সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ আকবর হোসেন মৃধার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, হাফিজুর রহমানসহ জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির অন্যন্য নেতাকর্মীরা।
সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিসহ সকল শাহাদাৎ বরনকারীদের রুহের মাগফেরাত কামনা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।