লবণ নিয়ে গুজব: আশুলিয়ায় ৩ দোকানিকে ৯০ হাজার টাকা জরিমানা

আগের সংবাদ

সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পরের সংবাদ

সড়ক আইনের প্রতিবাদে আশুলিয়ায় হঠাৎ বাস বন্ধ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৫:৩৯ অপরাহ্ণ, ২০/১১/১৯

হাসান ভূঁইয়া, আশুলিয়া:

নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছে আশুলিয়ার পরিবহন শ্রমিকরা। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে দূরপাল্লার যাত্রীরা।

বুধবার সকাল থেকে তাদের হঠাৎ এই কর্মসূচির কারণে দূরপাল্লার যাত্রীদের ভোগান্তি শুরু হয়। আশুলিয়ার বাইপাইল, নবীনগর, জিরাবোসহ বেশ কয়েকটি স্থানে পরিবহন শ্রমিকরা সকাল থেকে স্বেচ্ছায় এ কর্মবিরতি পালন করছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, আশুলিয়ার বাস স্টপ গুলোতে যাত্রীদের উপস্থিতির কোন কমতি নেই, সবাই দাড়িয়ে অপেক্ষায় আছে, কখন বাস আসবে। এদিকে সকাল থেকে কোন বাস না থাকায় রাস্তা ছিলো ফাঁকা। এ সময় রিক্সা-ভ্যানে অতিরিক্ত ভাড়া দিয়ে নিকটবর্তী কিছু যাত্রী রওনা করলেও, বেশির ভাগ যাত্রী গাড়ি না পেয়ে ফিরে যেতে দেখা যায়।

এ ব্যাপারে আব্দুর রাজ্জাক নামের এক যাত্রী বলেন, পরিবহন শ্রমিকরা হঠাৎ করে কর্মবিরতি দেওয়ায় যাত্রীদের চরম ভোগান্তী হচ্ছে। আমি বারই পাড়া থেকে বাইপাইল আসার পরে জোরপূর্বক বাস থেকে নামিয়ে দেয়, আমি জরুরি কাজে আব্দুল্লাহপুর যাবো, কিন্তু বাস পাচ্ছি না। এখনতো আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে।

এ ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রেজাউল হক (দিপু) জানান, সড়কের পরিস্থিতি স্বাভাবিক আছে, তবে গণপরিবহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় আজকে অনেক কম।