হাসান ভূঁইয়া, আশুলিয়া:
আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় চিংসা মং (২৫) নামের এক মারমা যুবক নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত চিংসা মং (২৫) খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার মানিকছড়ি গ্রামের উচয় মারমা’র ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খাদিজা পরিবহন নামের যাত্রীবাহি বাসের ধাক্কায় পরে গিয়ে গুরতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই মোমিনুল হক জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক বাসটি আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়।