নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া:
আশুলিয়ায় বংশাই নদীতে গোসল করতে নেমে নাফিউল ইসলাম নয়ন (২৪) নামে এক আইটি কর্মকর্তা নিখোঁজ হয়েছেন।
শনিবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে কনডা ব্রিজ এলাকায় গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ নাফিউল ইসলাম নয়ন (২৪) মিতালী গ্রুপের আইটি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, নয়ন তার বন্ধুরা বংশাই নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় নয়নসহ তিনজন হাঁটুপানিতে দাঁড়িয়ে গোসল করছিলেন। বাকিরা সাঁতার কাটছিলেন। কিছুক্ষন পর অনেকে উঠে এলেও তিনজন সাঁতার কাটছিলেন। এ সময় তারা মধ্যে পড়ে গেলে নয়ন তাদের উদ্ধার করতে এগিয়ে যায়।
কিন্তু সাঁতার না জানায় নয়ন পানিতে তলিতে যায়, অন্যরা ভেসে থাকে। পরে নৌকা দিয়ে ওই তিনজনকে উদ্ধার করতে পারলেও নয়নকে আর খুঁজে পাওয়া যায়নি।
সাভার ফায়ার ব্রিগ্রেডের স্টেশন মাস্টার মফিদুল ইসলাম জানান, নিখোঁজ নয়নকে এখনও খুজে পাওয়া যায়নি।