ধামরাইয়ে চতুর্থ সন্তানও মেয়ে হওয়ায় বাবার কাণ্ড!

আগের সংবাদ

আশুলিয়ায় নদীতে গোসল করতে নেমে আইটি কর্মকর্তা নিখোঁজ

পরের সংবাদ

আশুলিয়ায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শিল্প পুলিশের আলোচনা সভা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :২:১০ অপরাহ্ণ, ১৮/০৮/১৯

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া:

আশুলিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে শিল্প পুলিশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে আশুলিয়ার শ্রীপুরে এলাকায় শিল্প পুলিশ-১ এর আশুলিয়া জোনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিল্প পুলিশ-১ পুলিশ সুপার জনাব সানা শামীনুর রহমান এর সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদমর্যাদার কয়েকজন অফিসারসহ শিল্প পুলিশের ১৫০ জন সদস্য।

এ আলোচনা সভায় উপস্থিত বক্তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীসহ তার রাজনৈতিক জিবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নিহত সকল সদস্যের আত্মার মাগফিরত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।