হাসান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:
আশুলিয়ায় সনিয়া আফরিন (২৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর নতুন পাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সনিয়া ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মাধবপুর গ্রামের শামসুদ্দিন
মোল্লার মেয়ে। সে আশুলিয়ায় বিউটি পার্লারের ব্যবসা করতেন বলে জানা যায়।
এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই এমদাদুল জানান, খবর পেয়ে প্রাথমিকভাবে ধারণা করা
হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।