আশুলিয়ার ছিনতাইকারী টাঙ্গাইলে আটক

আগের সংবাদ

আশুলিয়ায় অপহরনের ০৩ দিন পর ব্যবসায়ী উদ্ধার; আটক ২

পরের সংবাদ

আশুলিয়ায় গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:৩২ অপরাহ্ণ, ২৮/০৪/১৯

হাসান ভূইয়া, আশুলিয়া এক্সপ্রেস:

আশুলিয়ায় জোসনা বেগম (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার রাত ৯টার দিকে আশুলিয়ার জিরানী এলাকা থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ ঠাকুরগাও জেলার পোরাউত নগর কালিগাও এলাকার কুতুব উদ্দিনের মেয়ে। সে আশুলিয়ার জিরানী এলাকায় স্বামী মনজু মিয়া ও মেয়ে লুচীসহ আমীর হোসেনের বাসায় ভাড়া থাকত। স্বামী মনজু মিয়া দিনমজুর।

নিহতের মেয়ে লুচী জানায়, বাবা সকালে কাজে বের হয়। আর আমি সকাল ১০টার দিকে স্কুলে গিয়ে বিকাল সাড়ে ৪টার দিকে বাসায় ফিরে এসে বারবার দরজা ডাকাডাকি করি। মা দরজা না খুলায় আমি চাচাতো ভাইয়ের বাসায় যাই। ভাইয়ার বাসা থেকে আসার কিছুক্ষণ পর টিনের বেড়ার ছিদ্র দিয়ে দেখি ঘরের আড়াঁর সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মা ঝুলে আছে।

আশুলিয়া থানার এসআই এমদাদুল হক জানান, খবর পেয়ে নিহত গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্নহত্যা। তবে ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।