বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গ্রাম পর্যায়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদেরকে সুসংগঠিত করার লক্ষ্যে আশুলিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিশাল জনসভার আয়োজন করেছেন নেতাকর্মীরা।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে আশুলিয়ার দোশাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজের মাঠে এই জনসভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিতিদের মাঝে ৩১ দফা পড়ে শুনান অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবিরের সভাপতিত্বে এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শরীফুল আলম সহ আরও অনেকে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- আশুলিয়ায় থানা কৃষক দলের সভাপতি প্রার্থী আবুল হুসাইন মুন্সি, আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী সানোয়ার হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।