যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঘুরে বেড়ানো ঢালিউড সুপারস্টার শাকিব খান, চিত্রনায়িকা শবনম বুবলী ও তাদের সন্তান শেহজাদ খান বীরের কয়েকটি ছবি নিয়ে তুমুল চর্চা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে শবনম বুবলীর ভেরিফায়েড ফেসবুক পেইজে শাকিব-বুবলীর অন্তরঙ্গ কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করতেই ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে শবনম বুবলীর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, ছেলেকে নিয়ে এই দুই তারকা কাটাচ্ছেন একান্ত সময়। কয়েকটি ছবিতে শাকিব-বুবলীকে অন্তরঙ্গও দেখা গেছে।
এদিকে প্রাক্তন বুবলী ও শাকিবের ঘনিষ্ঠ ছবি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই নায়কের প্রথম সাবেক স্ত্রী চিত্রতারকা অপু বিশ্বাস। এই অভিনেত্রী বলেন, ‘আমি ১৫ জুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। যদি কেউ সেটা না পড়ে থাকেন তবে আজকে অবশ্যই সে স্ট্যাটাসটা পড়ে নিতে পারেন। তাহলেই আপনাদের প্রশ্নটা পরিষ্কার উত্তর পেয়ে যাবে।’
এরপর অভিনেত্রী বলেন, ‘ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের আরও সম্পর্ক রয়েছে। আমরা সবাই কিন্তু প্রফেশনাল আর্টিস্ট। যাদের নাম বললেন, তারাও কিন্তু প্রফেশনাল আর্টিস্ট। তাই সে হিসেবে বলতে পারেন আমি সবাইকেই সম্মান করি।’
সবশেষে এ চিত্রনায়িকা বলেন, ‘আমি অভিনেত্রী হিসেবে সফলতা পেয়েছি, মা হিসেবে আমার জীবনে সেদিনই সফলতা আসবে যেদিন আমি মানুষের মত মানুষ করে সবার সামনে আব্রামকে প্রেজেন্ট করতে পারবো। আর দর্শক ও ভক্তদের উদ্দেশে বলবো, তাদের কাছে অনেক ভালোবাসা আর দোয়া পেয়েছি, তারা যেন সব সময় সে ভালোবাসা আর দোয়াতে আমাকে ভরিয়ে রাখেন।’