শান্তি আলোচনায় প্রস্তুত পুতিন

আগের সংবাদ

ক্যাচ ফেললেন, উইকেটও নিলেন তাসকিন

পরের সংবাদ

আশুলিয়ায় সবুজায়ন বাড়াতে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:২৪ অপরাহ্ণ, ২০/০৭/২৫

“সবুজে সাজুক আমাদের ভবিষ্যৎ” এই শ্লোগানকে সামনে রেখে আশুলিয়ায় একটি স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ জুলাই) বেলা ১১ টার আশুলিয়ার কবিরপুরস্থ অঞ্জনা মডেল হাই স্কুলে এ বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্কুলটির ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি গোলাম আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ম্যানেজিং কমিটি সভাপতি মোহাম্মদ আকবর আলী মোল্লা। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপি ও এর অংঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে স্কুল প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন।