টিকটক অ্যাকাউন্ট ডিলিট না করায় মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা

আগের সংবাদ

রাজধানীতে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: গ্রেফতার ৪

পরের সংবাদ

বিমানের ফ্লাইটে ‘বোমা’ থাকার খবর, তল্লাশিতে মেলেনি কিছুই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৮:৪৩ অপরাহ্ণ, ১১/০৭/২৫

অজ্ঞাত এক ফোনকলে ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুগামী একটি আন্তর্জাতিক ফ্লাইটে ‘বোমা থাকার’ খবরে ফ্লাইটটি থামানো হয়েছে। তবে বিমানবাহিনী, র‍্যাবসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়ে কিছুই পাননি।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিজি ৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল।তবে ফ্লাইট ছাড়ার আগে অজ্ঞাত একটি সূত্র থেকে বোমা থাকার হুমকি আসে। উড়োজাহাজটি তখন ১৪২ যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে ট্যাক্সি করছিল।এরপরই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেওয়া হয়। ফ্লাইটে থাকা সব যাত্রীদের নামিয়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্থাটির চেয়ারম্যানের নির্দেশনায় জরুরি ব্যবস্থা নেওয়া হয়। বিমান বাহিনীর টাস্ক ফোর্স ও এভসেক দ্রুত বিমানের চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলে এবং বাংলাদেশ বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল ও এপিবিএনের ডগ স্কোয়াড ঘটনাস্থলে আসে। পরবর্তীতে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল তাদের সঙ্গে যোগ দিয়ে উড়োজাহাজের অভ্যন্তর ও লাগেজ পরীক্ষার কার্যক্রম শুরু করে। সব যাত্রীদের নিরাপদে উড়োজাহাজ থেকে নামিয়ে স্ক্রিনিং শেষে লাউঞ্জে পাঠানো হয়েছে।

বিজ্ঞপিতে আরও জানানো হয়, বিমানবন্দরের সব বিমান উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।