আশুলিয়ায় একটি আঞ্চলিক সড়কে মিনি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে খাদীজা আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর সড়কের ধনাঈদ ইউসুফ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত খাদীজা আক্তার (০৫) বরিশাল জেলার হিজলা থানার চর দূর্গাপুর এলাকার ফারুক সরদারের মেয়ে।
স্থানীয়রা জানায়, বিকেলে কাশিমপুর থেকে শারমিন গ্রুপের একটি কাভার্ডভ্যান আশুলিয়ার নরসিংহপুরের দিকে আসতেছিল। এ সময় আশুলিয়ার ধনাইদ ইউসুফ মার্কেট এলাকায় আসলে রাস্তা পারাপারের সময় ওই শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। কাভার্ডভ্যান ও এর চালক পুলিশ হেফাজতে রয়েছে। নিহত শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে। পরিবারের সাথে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।