শিল্পাঞ্চল আশুলিয়ায় ফুটপাত থেকে সকল ধরনের চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আশুলিয়ার সর্বস্তরের জনগণ।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের ইপিজেড এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এ সময় তারা ইপিজেডের গেট থেকে একটি মিছিল বের করে তারা বলিভদ্র এলাকা ঘুরে আবার ইপিজেড গেটে এসে শেষ করেন। পরে তারা সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এ সময় তারা বলেন, এখানো চাদাবাজি চলতেছে। ৫ আগস্টে যে গণতান্ত্রিক আন্দলন হয়েছে। ছাত্রজনতা যে আন্দলন করে গনতন্ত্র মুক্ত করেছে, তা কোন চাঁদাবাজদের হাতে দেশ কে উঠিয়ে দেওয়ার জন্য নয়।
তিনি আরও বলেন, আজকে যদি তারা এখানে দলের নাম ভাঙ্গীয়ে চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। আমরা কেউ চাঁদাবাজি করার জন্য এই গণতন্ত্রকে মুক্ত করিনি। এক শ্রেণীর মানুষ ভয়-ভীতি দেখিয়ে চাদা দাবী করে আসছে। আপনারা জানেন ইতিপূর্বে আমাদের উপরে কি অত্যাচার নিপীড়িত করেছে। হামলা মামলা দিয়েছে এদেশে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি করেছে আপনারা জানেন সবকিছু। সব কিছু পর ছাত্র জনতা এদেশের মানুষ এর উপর নির্বিচারে গুলি করেছে। এ দেশে আরেকটি গনতন্ত্র রাষ্ট্র দরকার এই জন্য ৫ আগস্টে এ দেশের সকল মানুষ গনতন্ত্র মুক্ত করেছে,দেশকে কোন চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের হাতে তুলে দেয়ার জন্য নয়।