আশুলিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

আগের সংবাদ

মিয়ানমারের দুই গ্রামে সেনাবাহিনীর তাণ্ডব, নিহত ১৭

পরের সংবাদ

পুলিশের ২৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদায়ন

জাতীয় ডেস্ক

প্রকাশিত :১:৫০ অপরাহ্ণ, ০৭/০৩/২৩

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১১ জন ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

সোমবার (৬ মার্চ) আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

এই কর্মকর্তাদের বদলিকৃত কর্মস্থলে যোগদান করার উদ্দেশে আগামী ১৩ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে বলা হয়েছে। তারা আগামী ১৪ এপ্রিল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন বলেও উল্লেখ করা হয়েছে।

তবে এর মধ্যে যেসব এলাকায় নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়েছে, সেসব এলাকায় তফসিলের মেয়াদ শেষে বদলির আদেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে।