আশুলিয়ায় চিহ্নিত মাদকব্যবসায়ী আটক, গাঁজা উদ্ধার

আগের সংবাদ

বরিশালকে হারিয়ে সেমিফাইনালে রংপুর

পরের সংবাদ

৯০০ কোটির ঘর ছাড়ালো ‘পাঠান’

বিনোদন ডেস্ক

প্রকাশিত :৫:১৯ অপরাহ্ণ, ১২/০২/২৩

বলিউডরে কিং খান শাহরুখের ‘পাঠান’ ঝড় এখনও অব্যাহত রয়েছে। সিনেমাটি মুক্তির ৩ সপ্তাহ পার হলেও বক্স অফিস কাঁপাচ্ছে। হিন্দি সিনেমার ইতিহাসে অতীতের অনেক রেকর্ড ভেঙে এটি নতুন রেকর্ড স্থাপন করেছে। এখন হাজার কোটির দোড়গোড়ায় দাঁড়িয়ে শাহরুখের ‘পাঠান’।

‘পাঠান’ মুক্তির ১৬দিনের মাথায় ১৭তম দিন বিশ্বব্যাপী এর আয় প্রায় ৯০০ কোটি রুপির বেশি। তবে ‘বাহুবলী’সিনেমাকে ছুঁতে এখনও ১০০ কোটির ঘর পার করতে হবে ‘পাঠান’কে।

হিন্দি চলচ্চিত্র দুনিয়ায় এই মুহূর্তে দ্বিতীয় ব্যবসায়িকভাবে সফল সিনেমা হিসেবে জায়গা করেছে ‘পাঠান’। প্রথম স্থানে রয়েছে এসএস রাজামৌলির ‘বাহুবলী-২’। ভারতে এই সিনেমার হিন্দি ভার্সান ব্যবসা করেছিল ৫১০.৯৯ কোটি রুপির।

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের চার নম্বর সিনেমা ‘পাঠান’। এর আগে প্রযোজনা সংস্থা ‘এক থা টাইগার’, ‘ওয়ার’-এর মতো স্পাই সিনেমা নির্মাণ করেছেন। সেই তালিকায় নতুন সংযোজন ‘পাঠান’। সিনেমার বিশেষজ্ঞরা আশা করছেন ‘পাঠান’ এমন রেকর্ড গড়বে যা এরপর আর অতিক্রম করা অন্য সিনেমার পক্ষে অসম্ভব হয়ে পড়বে।