সাভারে দিনে দুপুরে মিলন (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্প্রতিবার (০৩ ডিসেম্বর) সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের দক্ষিণ জামসিং এলাকায় একটি পুকুরের পাশ এ ঘটনা ঘটে৷
নিহত মিলন একই এলাকার ফজলুল হকের ছেলে। সে টাইলস মিস্ত্রী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
নিহত মিলনে বাবা ফজলুল হক জানান, গত কয়েকদিন যাবৎ বাড়ির পাশে পানি শুকিয়ে যাওয় একটি পুকুরে বাশ দিয়ে বেড়া তৈরি করছিলো পুকুরের মালিক ইমন ও মিলন। আজ সকালে ১১ টার দিকে মিলন বাসা থেকে বের হয়ে গেলে সেই পুকুরে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় মিলনের নিথর মরদেহ দেখতে পান তিনি। পরে পুলিশকে খবর দেওয়া হয়। তবে মিলনের সাথে থাকা ইমনের কে আর পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করি। মিলনের শরীরের বিভিন্ন স্থানে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হবে। এছাড়া ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে চেষ্টা চলছে।