আশুলিয়ায় মাস্ক, হ্যান্ড গ্লোভ ও লিফলেট বিতরণ

আগের সংবাদ

সাভারে দুই চেয়ার‌ম্যানের উপস্থিতিতে বিয়ের জমকালো আয়োজন, উভয় পক্ষকে জরিমানা

পরের সংবাদ

আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন, ৮ কক্ষ পুড়ে ছাই

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৯:৩১ পূর্বাহ্ণ, ১০/০৪/২০

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া: আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কলোনির প্রায় ৮টি টিনসেড কক্ষ পুড়ে গেছে৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাত ১০টা ৪৫ এর দিকে পলাশবাড়ী এলাকার কামাল গার্মেন্টস এলাকার সানাউল হক নামে এক ব্যক্তির কলোনিতে এ আগুনের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে চারটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হই। আগুনে শ্রমিক কলোনির প্রায় ৮টি কক্ষ পুড়ে গেছে। এছড়া প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে কেউ হতাহত হয়নি।

এই বিভাগের সর্বশেষ