হাসান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসের পাদুর্ভাব ঠেকাতে ঘর বন্ধি হয়ে আছে শ্রমজীবী মানুষ। এই খেটে খাওয়া ও দুস্থ মানুষদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন আশুলিয়া গ্র্যাজুয়েটস্ এসোসিয়েশন।
শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে আশুলিয়া গ্র্যাজুয়েটস্ এসোসিয়েশনের শতাধিক সদস্য খুঁজে খুজে গরিব, অসহায় ও কর্মহীন প্রায় তিনশ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও সুরক্ষার দ্রব্য বিতরণ করেন।বিতরণকৃত খাদ্যসামগ্রী ও সুরক্ষার দ্রব্যের মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ, তেল, আলু ও সাবান প্রভৃতি।
নিরাপত্তার স্বার্থে আপনি ঘরে থাকুন, আমরাই খাবার পৌঁছে দেব আপনার বাড়িতে’ এই স্লোগানের ব্যানার ও প্লেকার্ড নিয়ে রিকশা ভ্যান আর ঠেলা গাড়িতে করে একাধিক গ্রুপে ভাগ হয়ে তারা বিভিন্ন এলাকায় খোঁজতে থাকেন কর্মহীন ও নিম্ম আয়ের মানুষ ও পরিবার গুলোকে।
এতে অংশ নেন আল মামুন, এস এম আমিরুল ইসলাম আসিফ, শফিক দেওয়ার, রাজু দেওয়ার, আবদুর রশীদ পলান, মোস্তাফিজুর রহমান লিটন, ইকবাল মন্ডলসহ সংগঠনের শতাধিক সদস্য।