হাসান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:
নোবেল করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশের সবচেয়ে জনবহুল এলাকা আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে গরীব দুঃখী মানুষের পাশে স্থানীয় ইউপি চেয়ারম্যান জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম। তার ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন হত দরিদ্রের মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, আলু ও তেল নিয়ে তাদের বাড়িতে পৌছে দেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যার দিকে আশুলিয়ার উত্তর ডেন্ডাবর এলাকার এক হতদরিদ্র পরিবারের নিকট ত্রাণ পৌছে দেওয়ার চিত্র এটি।
এ ব্যাপারে ধামসোনা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, যেহতেু আমি জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান, সেই সাথে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে আমি নির্বাচিত হয়েছি, সেহেতু আমার দ্বায়বদ্ধতাও অনেক বেশি। সেই দ্বায়বদ্ধতা থেকে এই পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে এসেছি, ৭৫০ টি পরিবারকে এই পণ্য পৌছে দেওয়া হবে, যতদিন দেশে করোনাভাইরাসের প্রকোপ থাকবে, ততদিন আমাদের ত্রাণ কার্যক্রম চলবে।
এ সময় তিনি আরও বলেন, আমি সামাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবানও করছি। বিশ্বের এমন করুণ পরিস্থিতি মানুষের পাশে না দাড়ালে আল্লাহর কাছে ঋণী থাকবে সবাই।