সামরিক শক্তিতে ১১ ধাপ এগিয়ে বাংলাদেশ ৪৫তম

আগের সংবাদ

সাভারে চ্যানেল আই’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পরের সংবাদ

দর্শনার্থী শূন্যতায় নন্দন পার্ক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৯:২৩ অপরাহ্ণ, ৩০/০৯/১৯

এইচ এম সৌরভ, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

দেশের বিনোদন পার্কগুলোর মধ্যে অন্যতম ঢাকার সাভারের ও গাজীপুরের কালিয়াকৈর সীমানাবর্তী বাড়ইপাড়া এলাকায় অবস্থিত ‘নন্দন পার্ক’। পার্কের ভিতরে সবুজের সমারোহ ও বিভিন্ন ধরনের মজাদাররাইড গুলো আকর্ষণ করে বিনোদন প্রেমী দর্শনার্থী ও শিুশুদের। খুব অল্প সময়ের মধ্যে সুনাম খ্যাতি অর্জন করে পার্কটি।সবসময়দর্শনার্থীদের আনাগোনায় মুখরিত থাকে পার্কটি। কিন্ত বর্তমানে বিভিন্ন ইস্যূতে দর্শনার্থী শূন্যতা দেখা দিয়েছে এই পার্কটিতে। এর কারণ হিসেবে বেশ কয়েকটি ইস্যু জানা যায় এবং যার দ্বায়ভার পড়েছে পার্কটিরচীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) অব. প্রাপ্ত লে. কর্ণেল তুষার বিন ইউনুস এর উপর।

বিভিন্ন সূত্রে জানা যায়, সেনাবাহিনীর লে. কর্ণেল (অব.)তুষার বিন ইউনুসচীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) পদে থাকার পরও দীর্ঘ দিন ধরে পার্কের ভিতরের রিসোর্টে গুলোতে চলতো অসামাজিক কার্যকলাপ। রিসোর্টে অসামাজিক কার্যকলাপের দায়ে সম্প্রতি পুলিশ অভিযান চালিয়ে পার্কের একজন কর্মকর্তাসহ তিন জন নারী ও তিন পুরুষকে আটককরে। দীর্ঘ ষোল বছরে এটিই প্রথম পুলিশের অভিযান। মূলত এর পর থেকেই পার্কটিতে দর্শনার্থী শূণ্যতা দেখা দিয়েছে।এছাড়াও পার্কের স্টাফদের সাথে সিইও এর অসৌজন্যমূলক আচরণ ও পার্কটি তার নিজ স্বার্থে ব্যবহারসহপাওয়া যায় নানা অভিযোগ। আর এসব কিছু বর্তমান সিইওর তত্ত্বাবধানেহচ্ছে বলে দাবী পার্কে কর্মরত বিভিন্ন স্টাফ ও এলাকাবাসীর।

এ ব্যপারে নাম প্রকাশে অনিচ্ছুক পার্কের একাধিক কর্মকর্তা ও কর্মচারী বলেন, বর্তমান সিইওই এর জন্য দায়ী এবং নিজের স্বার্থ হাসিলের জন্যমনগড়াভাবে ব্যবহার করছেনপার্কটি। পার্কের ভিতরে রিসোর্ট গুলোতে অসামাজিক কার্যকলাপ সরাসরি সিইও নিজেইতদারকি করে থাকেন।তারা আরও বলেনসেনাবাহিনীর একজন লে. কর্ণেল (অব.) এত বড় পদে দায়িত্বে থাকার পর কি করে পার্কের ভিতরে এসব অসামাজিক কার্যকলাপ চলে। আর এসব ব্যপারে কেউ প্রতিবাদ করলে কৌশলে চাকুরিচ্যুত ও নানা ধরনের ভয়ভীতি দেখান তিনি। এসব কর্মাকান্ডপরিচালনা করার জন্য পার্কের ভিতরে নিজস্ব একটি টিম রয়েছে তার বলেও জানায় তারা। অনৈতিক কার্যালাপের জন্য বেশ কয়েকদিন আগে পার্কে গাজীপুর জেলা (ডিবি) পুলিশ ও কালিয়াকৈর থানা পুলিশের যৌথ অভিযান চালায়। ওই অভিযানে অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তিন নারী ও তিন পুরুষকে আটক করে পুলিশ। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাকটেজ গুলো থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও উদ্ধার করে । এরপর থেকেই মূলত নন্দন পার্কের দীর্ঘদিনের সুনাম ও দর্শনার্থীতে ভাঁটা পড়েছে বলে দাবি করেন তারা।

এ বিষয়ে এলাকাবাসীর সাথে কথা বললে তার ক্ষোভ প্রকাশ করে বলেন, এতদিনপার্কটিকে আমরা বিনোদন কেন্দ্র হিসেবেই জানতাম কিন্তু পার্কের ভিতরে যে এই ধরনের অনৈতিক কর্মকান্ড হয় তা জানা ছিল না এবং এই অনৈতিক কর্মকান্ডের তীব্র নিন্দাও জানান এলাকাবাসী।

বেশ কিছু দর্শনার্থীদের সাথে কথা বলে জানা যায়, পার্কের ভিতরে এখন আর আগের মত পরিবেশ নেই। পার্কের স্টাফরা অসৌজন্য মূলক আচরণ করে। এ ব্যপারে উর্ধতন কর্মকর্তাদের কাছে অভিযোগ দিয়েও কোন প্রকার ফল পাওয়া যায় না। এতেঅব্যবস্থাপনার স্পষ্ট ছাপ দেখা যায়।

এ ব্যাপারে পার্কের চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) লে. কর্লেন (অব.) তুষার বিন ইউনুস এর মুঠোফোনেএকাধিক বার কল দিয়ে যোগাযোগ করা যায়নি।

চলমান বিষয় নিয়ে পার্কের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এনামুল হক এর সাথে কথা হলে তিনি বলেন, ইতিমধ্যেই বিষয় গুলো অবগত হয়েছি। খুব শীঘ্রই আমরা মালিক পক্ষ মিটিংএ বসবো এবং তদন্ত সাপেক্ষে সকল কিছুর ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের সর্বশেষ