হাসান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:
‘শুভ শুভ শুভদিন, শেখ হাসিনার জন্মদিন’ এই শ্লোগানকে সামনে রেখে আশুলিয়ায় পালিত হলো দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৩-তম জন্মদিন। জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির উদ্যোগে কেক কেটে এ জন্মদিন পালন করা হয়।
শনিবার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের লিয়া রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক জনাব লায়ন মোঃ ইমাম হোসেন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আকবর হোসেন মৃধা।
এ সময় তিনি বলেন, জাতীয় শ্রমিক লীগ স্বচ্ছ ও বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। জাতীয় শ্রমিক লীগের প্রতিটি কর্মী বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধরে লালন-পালন করে।
এতে আরো উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতাকর্মীরা।
সর্বশেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।