আশুলিয়ায় পাথর ভর্তি ট্রাকে ফেনসিডিল, ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়ায় পাথর ভর্তি ট্রাকে ফেনসিডিল, ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আগের সংবাদ

আশুলিয়ায় দু’ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অর্ধশত ছাগলের মৃত্যু

পরের সংবাদ

আশুলিয়ায় থানা শ্রমিকলীগের সহ-সভাপতির উপর হামলা

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৯:২৪ অপরাহ্ণ, ০২/০৮/১৯

ইস্কান্দার হোসাইন,নিজস্ব প্রতিবেদক:
আশুলিয়ায় জাতীয় শ্রমিকলীগ থানা কমিটির সহ-সভাপতি মেহেদী হাসান সুমনের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি জিডি করা হয়েছে।
বৃহষ্পতিবার রাত ১০টার দিকে আশুলিয়ার জামগড়া পুলিশ বক্সের সামনে এ হামলার ঘটনা ঘটে।
ভ’ক্তভোগী মেহেদী হাসান সুমন জানান, রাত ১০টার দিকে জামগড়া পুলিশ বক্সের সামনে জিয়া মীর, সাগর, রাজা মোল্লাসহ ৪/৫ জন চায়ের দোকানে চা পান করতে ছিলাম। হঠাৎ করে জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আকবর হোসেন মৃধা ও মফিজ উদ্দিনসহ আরো ৭/৮ জন আমার উপর অর্তকিত ভাবে হামলা চালায়। পরে স্থানীয় লোকজন ভীর করলে, ভীর ঠেলে কৌশলে হামলাকারীরা পালিয়ে যায়। তিনি কি কারণে আমার উপর এই হামলা চালিয়েছে তা আমি নিজেও জানি না, তবে রাজনৈতিক প্রতিহিংসার বশবত হয়ে তিনি এই হামলা চালাতে পারে বলে আমি প্রাথমিক ভাবে ধারণা করছি।
তিনি আরো বলেন, অর্তকিত হামলার সময় তিনি আমাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন।
এ ব্যাপারে জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আকবর হোসেন মৃধার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোনটি রিসিভ করেননি।
আশুলিয়া থানায় জিডির ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার এসআই আজহারুল ইসলাম জানান, আশুলিয়া থানা শ্রমিক লীগের সহ-সভাপতির উপর হামলার কোন জিডির কপি এখানো হাতে পাই নাই। জিডির কপি হাতে পেলে বিষয়টি তদন্ত্য করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।