ঢাকার সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে বিভিন্ন মাদকদ্রব্যসহ ৬ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজতে থেকে ১ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১২ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।
এরআগে সোমবার রাত ৯টা থেকে মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- পাবনা জেলার সাঁথিয়া থানার করমজা এলাকার আজগর ফকিরের ছেলে আবুল বাশার (৪৫), ঢাকা জেলার আশুলিয়া থানার ভাদাইল মধ্যপাড়া এলাকার একাব্বর হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (২৭), সিরাজগঞ্জ জেলার সদর থানার দত্ত্ববাড়ী এলাকার মোঃ নুর ইসলামের মেয়ে ও ঝন্টু শেখের স্ত্রী মোসাঃ আঁখি বেগম (৪০), কক্সবাজার জেলার রামু থানার রামু চা বাগান এলাকার জয়নাল আবেদীনের ছেলে মোঃ আজিজ (১৯), কক্সবাজার জেলার টেকনাফ থানার জাদিমুরা এলাকার মৃত আঃ হামিদের ছেলে আঃ শুক্কুর (৫৪) ও মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার চরচান্দুর পশ্চিমপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের মেয়ে ও পারভেজের স্ত্রী মোসাঃ হাসি আক্তার (২৪)।
ডিবি পুলিশ জানায়, সোমবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের একটি আভিযানিক দল সাভার মডেল থানাধীন সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে আবুল বাশার (৪৫)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এরপরে সোমবার রাত পৌণে ১০ দিকে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে মোঃ আশরাফুল ইসলাম (২৭) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপর একটি পৃথক অভিযানে মঙ্গলবার ভোররাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে মোসাঃ আঁখি বেগম (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপর একটি পৃথক অভিযানে মঙ্গলবার ভোররাতে সাভার থানাধীন রেডিও কলোনি এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আজিজকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ করা হয়। এছাড়াও মঙ্গলবার ভোরে সাভার থানাধীন যাদুরচর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী আঃ শুক্কুর (৫৪) ও হাসি আক্তার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, দৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।