আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি: লুণ্ঠিত সাড়ে ১২ টন রডসহ গ্রেপ্তার ৪

আগের সংবাদ

আশুলিয়ায় গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৫:২৭ অপরাহ্ণ, ০৯/০২/২৬

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার।

এর আগে রোববার রাতে আশুলিয়া থানার জামগড়া ও আউকপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা জেলার আশুলিয়া থানার জামগড়া ভূঁইয়াপাড়া এলাকার মোর্শেদ আলম ভুঁইয়ার ছেলে মারুফ ভূঁইয়া (২৮) এবং একই থানার আউকপাড়া এলাকার তুতা মিয়ার ছেলে হোসেন ভান্ডারী (৪৮)।

পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া ভূঁইয়াপাড়া এলাকায় মারুফ ভূঁইয়ার দোতলা ভবনের দ্বিতীয় তলার শয়নকক্ষে অভিযান চালানো হয়। এ সময় ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মারুফকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আউকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী হোসেন ভান্ডারীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। বিশেষ করে হোসেন ভান্ডারী এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ অন্তত এক ডজনের অধিক মামলা রয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের সর্বশেষ