সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

আগের সংবাদ

আশুলিয়ায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

পরের সংবাদ

ইসরায়েলি হামলায় একদিনে আরও ৫১ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক:

প্রকাশিত :১০:০৭ পূর্বাহ্ণ, ১৬/০৯/২৫

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় টানা বোমাবর্ষণে ৫১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে জমজ শিশু ও সাংবাদিকও রয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এই তথ্য জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরা জানায়, ইসরায়েল সোমবার সন্ধ্যায় গাজা সিটিতে ব্যাপক বোমাবর্ষণ চালিয়ে এলাকার সর্বোচ্চ আবাসিক ভবন আল-ঘাফরি হাইরাইজ ধ্বংস করে। এই কারণে লাখো বাসিন্দা শহর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।

জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক বিশেষ রিপোর্টার ফ্রান্সেসকা আলবানিজে বলেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক উৎখাত করতে ইসরায়েল অপ্রচলিত অস্ত্র ব্যবহার করছে।

এই বিভাগের সর্বশেষ