আবারও সেরা অভিনেত্রী সম্মাননা পেলেন মেহজাবীন

আগের সংবাদ

অধিক হাঁচি আসলে থামাবেন যেভাবে

পরের সংবাদ

‘মহানবী (সা.)-এর নবুয়তপ্রাপ্তি যেন মানবজাতির জন্য শ্রেষ্ঠ উপহার’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত :৬:৩১ অপরাহ্ণ, ১৮/০২/২৩

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ‘বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)-এর নবুয়তপ্রাপ্তির ঘটনা সমগ্র মানবজাতির জন্য মহান আল্লাহ তায়ালার শ্রেষ্ঠ উপহার’।

বিশ্বনবী (সা.)-এর নবুয়তপ্রাপ্তি দিবস উপলক্ষে ইরানের শীর্ষ কর্মকর্তা, বিদেশি প্রতিনিধি, রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নেওয়া অতিথিদের সমাবেশে তিনি এ কথা বলেন। এদিন ইরানসহ বিশ্বের সব মুসলমানকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন খামেনি।

তিনি বলেন, ‘বিশ্বনবী (সা.)-এর প্রকৃত আহ্বান যদি সত্যসন্ধানী সব মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া যায় তাহলে তারা ইসলামের শিক্ষার প্রতি আকৃষ্ট হবে’। খবর পার্সটুডে ও প্রেস টিভির।

আয়াতুল্লাহ খামেনি আরও বলেন, ‘কোনো উপহারই বিশ্বনবী (সা.)-এর নবুয়তপ্রাপ্তির সমান মর্যাদার অধিকারী হতে পারে না। কারণ রেসালাতের উপহার সমগ্র মানবজাতির জন্য অমূল্য সম্পদ’।

এদিন ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে ব্যর্থ হওয়ায় মুসলিম নেতাদের সমালোচনা করেন ইসলামি বিপ্লবের এই নেতা আয়াতুল্লাহ খামেনি। যে কোনো উপায়ে ফিলিস্তিনি জাতির প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই বিভাগের সর্বশেষ