রনির আন্দোলনে সমর্থন দিতে কমলাপুরে ডা. জাফরুল্লাহ চৌধুরী

আগের সংবাদ

আশুলিয়ায় ৩০ যাত্রীসহ নৌকা ডুবির ঘটনায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু 

পরের সংবাদ

দুর্ঘটনায় গাজীপুরে ১০ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১১:০৬ অপরাহ্ণ, ২৪/০৭/২২

গাজীপুরে রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ১০ ঘণ্টায় বিভিন্ন দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ৭টার দিকে শ্রীপুর উপজেলার মাইজপাড়া এলাকায় রেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়ে ৪ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন- ইলিয়াস উদ্দিন (৩৫) ও প্রিয়া আক্তার (২৬)। অন্য দুইজনের নাম জানা যায়নি।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী বড় দেওরা চন্ডিতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব (২০) নামে পোশাক কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

এদিকে দুপুর ২টার দিকে সিটি করপোরেশনের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় হাজেরা বেগম (৫৫) নামের এক বৃদ্ধ পিকআপ ভ্যানের ধাক্কায় মারা গেছেন।

অপরদিকে বিকেল সাড়ে ৪টার দিকে সিটি করপোরেশনের কোনাবাড়ী বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মাসুদ হোসাইন (২০) ও রাহুল হোসেন (২২) নামে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুরের হোতাপাড়া এলাকায় একটি কারখানায় এসি মেরামত করার সময় এসি বিস্ফোরণ হয়ে সাগর ইসলাম (২৪) ও সোহেল রানা (২৫) নামে ওই দুই ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

এই বিভাগের সর্বশেষ