প্রজন্মলীগের সভাপতিকে মারধর, আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি শামিম আটক

আগের সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন আজ

পরের সংবাদ

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ধামসোনা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১২:১১ পূর্বাহ্ণ, ২৮/০৯/১৯

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্র‌েস:

ঢাকার সাভার উপজেলায় ইউনিয়ন ভিত্তিক জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ ফাইনাল খেলায় অংশ গ্রহন করে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ ও ধামসোনা ইউনিয়ন পরিষদ। নিদির্ষ্ট সময় শেষে ধামসোনা ইউনিয়ন পরিষদ ট্রাইব্রেকারে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদকে ৪-৩ গোলে পরাজিত করে সাভার উপজেলায় চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা সম্পন্ন হয়।

সাভারে জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন ডা: এনামুর রহমান এমপি, প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরজে ও ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান মো:সাইফুল ইসলামসহ বিপূল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক।

খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং পুরস্কার বিতরণ করা হয়।

এই বিভাগের সর্বশেষ