সাভারে প্রবাসী হত্যার ঘটনায় একজন আটক করেছে সিআইডি

আগের সংবাদ

আশুলিয়ায় বকেয়া টাকা চাওয়ায় শ্রমিকে পিটিয়ে হত্যা; ঠিকাদার আটক

পরের সংবাদ

আশুলিয়ায় সাংবাদিক হামলার প্রতিবাদে মানব বন্ধন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:১২ অপরাহ্ণ, ০৫/০৮/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শুক্রবার সকালে আশুলিয়ার প্রেস-ক্লাবের উদ্যেগে ক্লাবটির সামনে সভাপতি মোজাফফর হোসেন জয়ের সভপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জনানোসহ দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেস-ক্লাবের সাধারণ সম্পাদক শেফালী মিতু ও সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিঠুন সরকার এবং সাবেক সভাপতি শহীদুল্লাহ মুন্সী

আরো উপস্থিত ছিলেন, সাভার ও আশুলিয়া প্রেস-ক্লাবের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের জনসাধারন।

উল্লেখ্যঃ গততাল বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার গনকবাড়ি এলাকায়  সড়ক ও জনপথের প্রকৌশলী (সার্ভেয়ার) আরিফ ও শহীদুল ইসলাম মহাসড়কের পাশ ঘেঁষে সরকারী পকেট জমির অবৈধ দখলদার ওমর আলী গংদের কবল হতে উদ্ধারের জন্য জমি মাপতে গেলে ওমর আলী ও তার সন্ত্রাসী বাহিনী সরকারী লোকজনের উপর হামলা চালায়। এ খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিক খোকা মুহাম্মদ চৌধুরী, মেহেদী হাসান মিঠু, মিলন মাহমুদ ও আবুল হায়াত বাচ্চুর উপরও বর্বরোচিত হামলা চালায়। এ ঘটনায় সড়ক ও জনপথের প্রকৌশলী এবং সাংবাদিকসহ ৬জন আহত হয়। এতে বণিক বার্তার প্রতিনিধি খোকা মুহাম্মদ চৌধুরী গুরুতর আহত হলে পরে তাকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এই বিভাগের সর্বশেষ