শ্রমিকদের বেতন বাড়ার অজুহাতে বাসাভাড়া বাড়ালে আইনি ব্যবস্থা, সাভারে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগের সংবাদ

আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১০:৫৮ অপরাহ্ণ, ২২/১১/২৬

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা এবং ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য আবুল হোসেন বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

রোববার (২২ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।

এর আগে রাত ৮টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আবুল হোসেন বেপারী আশুলিয়ার জিরাবো এলাকার মৃত তমিজ উদ্দিন বেপারীর ছেলে। তিনি আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য এবং ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন বলে জানা যায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জিরাবো এলাকায় অভিযান চালিয়ে আবুল হোসেন নামের একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক একাধিক হত্যা মামলা রয়েছে। যার মধ্যে তিনি তিনটি মামলার এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এই বিভাগের সর্বশেষ