ধামসোনা ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষণা

আগের সংবাদ

৩ কোটি টাকার ট্রলিং জালসহ ১৬ জেলে আটক

পরের সংবাদ

আজ মহান বিজয় দিবস

নিউজ ডেস্ক:

প্রকাশিত :১১:৫২ অপরাহ্ণ, ১৬/১২/২৫

আজ ১৬ ডিসেম্বর, ৫৫তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশের দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। ইতিহাসের এই দিনে ১৯৭১ সালে বর্বর পাকিস্তানি বাহিনী রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে।

নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। সারা দেশের মানুষের পাশাপাশি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিরা আজ বিজয় দিবসে আনন্দে মেতে উঠবে। একই সঙ্গে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা অকুতোভয় বীর সন্তানদের গভীর বেদনা ও পরম শ্রদ্ধায় স্মরণ করবে তারা।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি দ্বিতীয় বিজয় দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন অগণিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদের আত্মত্যাগের কথা, যাদের ত্যাগের বিনিময়ে চূড়ান্ত বিজয় অর্জন সম্ভব হয়েছিল।

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্‌যাপনের লক্ষ্যে এবার জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।