সর্বশেষ ২০১৯ সালে ‘ঠাকরে’ সিনেমাতে অভিনয় করতে দেখা গেছে বলিউড অভিনেত্রী অমৃতা রাওকে। ছয় বছর পর মুক্তির অপেক্ষায় থাকা ‘জলি এলএলবি ৩’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফিরছেন এই তারকা। ইতিমধ্যেই সিনেমাটির টিজার প্রকাশ করেছে ছবির নির্মাতা প্রতিষ্ঠান স্টার স্টুডিও ১৮ । টিজার মুক্তি পাওয়ার পর থেকেই অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ার্সির এ সিনেমাটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। টিজারে অমৃতা রাওয়ের চরিত্রের এক ঝলক দেখানো হয়েছে। ভক্তরা তার প্রত্যাবর্তনের জন্য উচ্ছ্বসিত।
একজন লিখেছেন, ‘আমি আনন্দিত।’ আরেকজন ভক্ত লিখেছেন, ‘একটি ফ্র্যাঞ্চাইজিতে নারী প্রধান চরিত্রদের ধরে রাখা দেখে খুব খুশি। এটা খুব কমই ঘটে।’
আরেকজন আরও লিখেছেন, ‘মানুষ সহজেই নায়িকার কথা ভুলে যায়, এখানে তার ফিরে আসা দেখে খুশি।’ একজন মন্তব্য করেছেন, ‘আমি আশা করছি অমৃতা চিরতরে ফিরে আসবে কারণ আমাদের আবারও একটি রোমান্টিক ছবিতে অমৃতা এবং শহীদের প্রয়োজন!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ইসকা অ্যান্ড শহীদ কা মুভি লাও।’