পুরুষ সঙ্গীসহ মাহিয়া মাহি আটক

আগের সংবাদ

শিক্ষক-শিক্ষিকাদের জন্য নতুন নির্দেশনা

পরের সংবাদ

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুলেন আরএস ফাহিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৭:৩৮ অপরাহ্ণ, ২৮/০৮/২৫

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর ও মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে গত ২৪ আগস্ট বরিশালে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে।

এ কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তারের পরই আলোচনা-সমালোচনায় ওঠে আসেন তরুণ প্রজন্মের স্টান্ট রাইডার এবং কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী। গত বছরের জুলাই আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী ও জনগণের বিপরীত অবস্থান নিয়ে বারবার চর্চায় ওঠে এসেছে তার নাম।

গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর বিতর্কের মুখে পড়ে একবার এ নিয়ে কথা বলেছিলেন আরএস ফাহিম। সম্প্রতি ফের সমালোচনার মুখে পড়ে বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। বুধবার (২৭ আগস্ট) বিকেল ৬টায় সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে দীর্ঘ এক স্ট্যাটাসে নিজের মতামত জানিয়েছেন।

এ কনটেন্ট ক্রিয়েটর লিখেছেন, ‘মানবিকতার দিক বিবেচনা করে ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম। নিজের ক্যারিয়ার, পরিবারের সুরক্ষার কথা ভুলে আন্দোলনে একাত্মতা পোষণ করলাম, যতটুকু সাধ্য ছিল জুলাই আহতদের পাশে দাঁড়ালাম আর্থিকভাবে, অনলাইন এক্টিভিটিতে। এগুলোর কারণে দেশ ছাড়তে বাধ্য হলাম, দেশ পুনরায় স্বাধীন হলো।’

তিনি লিখেছেন, ‘উদ্দেশ্যে প্রণোদিত অনলাইন মব হলো, সব দফায় দফায় ক্লিয়ার করলাম, ট্যাগ লাগালেন “রাজাকার”, দিলেন ভুয়া মামলা, চাইলেন মামলা ক্লিয়ার করার জন্য বিপুল টাকা; দিতে ব্যর্থ হলাম, শুরু করলেন আবার ভুয়া ট্যাগ লাগানো। ব্যক্তিগত অপছন্দের জায়গা থেকে শুরু করলেন মনমত লেখালেখি,ফাঁসিয়ে দেয়ার নতুন নতুন স্ক্রিপ্ট। এখন একদল যারা ফাঁসাতে চান তাদের স্ক্রিপ্ট আরএস ফাহিমের আগে সবার সঙ্গে সম্পর্ক ছিল, ছবি ছিল, আন্দোলনে যা করছে এগুলো কোনোভাবে ভুলিয়ে দিয়ে কোনোরকম জেলে দিয়ে দেই। আরেকদল যারা পূর্বের ক্ষমতাসীন ছিল তাদের স্ক্রিপ্ট, সে কেন ছাত্র আন্দোলনের পক্ষে ছিল, সে বেঈমান, তাকে জেলে দেই, তার বাসায় মব সৃষ্টি করে একটা হামলা চালাই, তাকে শেষ করে দেই।’


আরএস ফাহিম লিখেছেন, ‘তাহলে বলেন আমার দোষটা ঠিক কোন জায়গায়? ট্যাগ দেন আমি কিশোর গ্যাং চালাই, সেটার কারণ কী জানেন? কেন আমাকে এই ছেলেগুলো এত ভালোবাসে, কেন আমি না ডাকলেও বারবার আসে।’

সবশেষ তিনি লিখেছেন, ‘কপালে কী আছে জানি না, কী হবে সেটাও জানি না। শুধু এতটুকু জানি, সব কালো চক্রান্ত ব্যক্তিগত আক্রমন থেকে রক্ষা করার মালিক আল্লাহ। ইনশাআল্লাহ আমি হারবো না, আপনাদের ভালোবাসা আমাকে ঠিকই রক্ষা করবে। সবাই ভালো থাকবেন সবসময়।’