আশুলিয়ায় লেগুনা উল্টে প্রাণ গেল ২ জনের

আগের সংবাদ

ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়িকে তুলে নেয়ার চেষ্টা, যুবক আটক

পরের সংবাদ

সাভারে ইয়াবা-গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :১:০৭ অপরাহ্ণ, ১৭/০৪/২৫

সাভারে পৃথকস্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এর আগে বুধবার বিকেলে সাভারের কলমা ও রাতে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাভার পৌরসভার তারাপুর এলাকার মোঃ মামুনের ছেলে মোঃ রাথিন (২০) ও তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর এলাকার এরশাদ ওরফে এছাক মোল্লার ছেলে রাশেদ মোল্লা (৩০)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সাভারের কলমা এলাকা থেকে রাথিন নামের যুবককে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

পরে রাত সাড়ে ১০টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় অভিযান চালিয়ে রাশেদ মোল্লা নামের আরও এক যুবককে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে। পর তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।

এই বিভাগের সর্বশেষ