সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যার মামলার আসামি যুবলীগ নেতা নুরুল ইসলাম (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে ৫ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে প্রেরণ করা হয়।
এর আগে বুধবার রাত ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল পশ্চিমপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম (৩৫) বাইপাইল পশ্চিমপাড়া এলাকার তোতো মিয়ার ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের নেতা বলে জানা যায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, গতকাল রাতে ছাত্র-জনতা হত্যায় মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে ৫দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।