সাভারে তৈরি পোশাকের গোডাউনে আগুন

আগের সংবাদ

আশুলিয়ায় ছাত্র-জনতার ব্যানারে আ.লীগ পন্থীদের মাহফিলের আয়োজন 

পরের সংবাদ

আশুলিয়া প্রেসক্লাবে নতুন সদস্য পদের আবেদন ফরম বিতরণ শুরু

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৫:৩২ অপরাহ্ণ, ১৩/১১/২৪

আশুলিয়া প্রেসক্লাব কর্তৃক নতুন সদস্য পদের আবেদন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে আশুলিয়া প্রেসক্লাবের আহবায়ক লোকমান হোসেন চৌধুরী খোকা এবং সদস্য সচিব মো. সোহেল রানা এই কার্যক্রম উদ্বোধন করেন।

এর আগে, ১২ নভেম্বর (মঙ্গলবার) আশুলিয়া প্রেসক্লাবের ফেসবুক পেজে সদস্য সচিব সোহেল রানা স্বাক্ষরিত একটি পোস্টের মাধ্যমে নতুন সদস্যদের জন্য আবেদন আহ্বান করা হয়।

সাভার ও আশুলিয়া অঞ্চলে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা নতুন সদস্য পদে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের মূল্য ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদনপত্র সংগ্রহের জন্য সময়সূচী হলো ১৩ নভেম্বর থেকে ২৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত, প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।

এছাড়া, আশুলিয়া প্রেসক্লাবের নিয়মিত সদস্যদেরও নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের তথ্য হালনাগাদ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসের মধ্যে রয়েছে: স্বহস্তে পূর্ণ আবেদনপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, কর্মরত মিডিয়ার পরিচয়পত্রের ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সাম্প্রতিক সময়ে প্রকাশিত ৩টি প্রতিবেদনের কপি।

অন্য কোনো সাংবাদিক সংগঠনের সাথে সংশ্লিষ্টতা থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে, তবে ওই সংগঠন থেকে অব্যাহতি পত্র প্রদান সাপেক্ষে আবেদন পুনর্বিবেচনা করা হবে। একসাথে একই মিডিয়া হাউজের একাধিক রিপোর্টারের আবেদন গ্রহণযোগ্য হবে না।

ফরম বিতরণ কার্যক্রমের শুরুতে উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেসক্লাবের সদস্য মাহবুব মন্ডল, ওবায়দুর রহমান লিটন এবং বর্তমান আহবায়ক কমিটির অন্যান্য সদস্যগণ।