সাভারে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আগের সংবাদ

আশুলিয়ায় টাপেন্টাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

হাসান ভুঁইয়া

প্রকাশিত :১:৫৭ অপরাহ্ণ, ১৪/০৬/২৬

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​রোববার (১৪ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে আশুলিয়া থানা পুলিশ।

এর আগে ভোর রাত সাড়ে ৩টার দিকে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চাড়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলো- নেত্রকোনা জেলার আটপাড়া থানার মহিষপুর এলাকার মৃত জং বাহাদুরের ছেলে মোঃ এনামুল হক (২৭) ও ​নীলফামারী জেলার ডিমলা থানার নিজ সুন্দরখাতা এলাকার মোঃ ফজির উদ্দিনের ছেলে মোঃ হাসান আলী (৩৮)। বর্তমানে তারা আশুলিয়ার সোনিয়া মার্কেট ও চাড়ালপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

পুলিশ জানায়, রবিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে আশুলিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল দক্ষিণ বাইপাইল চাড়ালপাড়া এলাকার বুনন গার্মেন্টস সংলগ্ন হামিমের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মাদক কারবারি এনামুল হক ও হাসান আলীকে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

​আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত ও অপরাধ নির্মূলে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।