সাভারের হত্যা মামলার আসামি হাজারীবাগে গ্রেপ্তার

আগের সংবাদ

খোলা জায়গায় পড়েছিল নারীর খন্ডিত মরদেহ, স্বামী আটক

পরের সংবাদ

আশুলিয়ায় বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :১২:২৬ অপরাহ্ণ, ১২/১১/২৪

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুই প্রকারের ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

সোমবার (১১ নভেম্বর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন- ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার শিমুলগুচি এলাকার মৃত আলী হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৩০) এবং আশুলিয়ার গেরুয়া সন্দীপ এলাকার মো. নবীর ছেলে হাবিবুর রহমান হবি (৩৪)। জানা যায়, সাদ্দাম হোসেন আশুলিয়ার ডেন্ডাবর মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, আশুলিয়ার নবীনগর এলাকার সেনা শপিং কমপ্লেক্সের পাশে ঢাকা-আরিচা মহাসড়কের ফুটওভার ব্রিজের নিচে কয়েকজন মাদক কারবারি মাদক দ্রব্য বিক্রি করছে। এরপর পুলিশ অভিযানে নেমে তাদের গ্রেফতার করে। অভিযানে তাদের কাছ থেকে চটের বস্তার মধ্যে লুকানো অবস্থায় দুই প্রকারের ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।