নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া:
আশুলিয়ায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডের ঘটনায় ওই মার্কেটের ০৮টি কক্ষ পুড়ে ভস্মীভ’ত হয়ে গেছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে আশুলিয়ার বাইপাইল নামাবাজার এলাকার মিজান হাজীর মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
শাহ জামাল নামের এক দোকান মালিক জানান, রাতে আগুনের খবর পেয়ে তিনি মার্কেটে ছুটে আসেন, অনেক চেষ্টা করেও তিনি দোকান থেকে কিছু বের করতে পারেননি। এখানে তার ৩টি দোকান ছিলো, এতে তার প্রায় ৪০ লাখ টাকা মূল্যের মালামাল পুড়ে গেছে।
এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কি পরিমাণ ক্ষয় ক্ষতির হয়েছে তা জানা যায়নি।
তিনি আরো বলেন, বৈদ্যূতিক তাড় গুলো এলোমেলো ভাবে ঝুঁলানো ছিলো যার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পরে। কি কারণে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যূতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
আরও উল্লেখ্য যে, গত ৩১ ডিসেম্বর ভোর সাড়ে ৫টার দিকে একই মালিকের মার্কেটের সাথে একত্রিত বাড়িতে আগুন লেগে ২২টি কক্ষ পুড়ে ভস্মীভূত হয়ে যায়।